• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৮

ঠাকুরগাঁও।। জেলা সদর উপজেলায় মিলের বয়লার বিস্ফোরণে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিল মালিকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার রাজাগাঁও গ্রামে হাসকিং মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সলেমান আলী ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

এঘটনায় মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০), মনতাজ রহমান (৫৫), বাদল(২৮), মিল মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহরুল ইসলাম (৪৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ (১৫), আলমসহ (৪৫) আহত হন। আহতদের তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, সকালে রাজাগাঁও গ্রামের ভাই ভাই হাসকিং মিলে শ্রমিকরা ধান সেদ্ধ ভাপাইয়ের কাজ করছিল। বেলা ১১টার দিকে মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ