• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ

সিসি নিউজ।। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) মধ্যরাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারী। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, (সকাল ১০টা) ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা রয়েছে মাত্র ২০০ মিটারের কম।

দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। গত দুই দিন থেকে ঘন কুয়াশার কারনে এ অবস্থা চলছে বিমানবন্দরে। এতে সকালের সিডিউল মোতাবেক ফ্লাইটগুলো প্রায় ২ ঘন্টা দেরিতে চলাচল করছে।

অপরদিকে মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে চলছে বাহনগুলো। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে পারছেনা দূরপাল্লার কোচগুলো। সিডিউল মেনে চলছে না ট্রেনগুলো।

ঘন কুয়াশা পড়লেও গতকাল রোববারের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রী বেড়ে আজ এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রী সেলসিয়াস।

সৈয়দপুর বিমানবন্দর ম‌্যানেজার সুশান্ত দত্ত জানান, ঘন কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ