• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইপিজেডের কর্মরত চীনের সেই নারী হাসপাতাল থেকে ছাড়া পেলেন

সিসি নিউজ।। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না পাওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চীনের সেই নারী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান বলেন, জ্বর-সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে গত রবিবার দুপুরে চীনের এক নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।
তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন ওই নারী। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত। তার রক্ত, লালা ও ঘাম রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলে জানা যায়, তার শরীরে করোনাভাইরাস নেই। এজন্য তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ