• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার জামিন আবেদনের শুনানি রোববার

সিসি ডেস্ক।। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টে আবারো করা জামিন আবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়।

পরে আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। এর‌ আগে মঙ্গলবার বিকেলে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া। পরে তার আইনজীবী জয়নুল আবেদীন জানান, জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিএনপি চেয়ারপারসন।

তবে দুদক আইনজীবী বলেন, একবার খারিজ হওয়ার পর আবার আবেদনে জামিন পাওয়ার নজির নেই। জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় ২০১৮ সালে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। আপিল করে জামিন চাইলে আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। খালেদা জিয়ার সম্মতিতে উন্নত চিকিৎসা দিতে মেডিকেল বোর্ডকে নির্দেশ দেয় আপিল বিভাগ।
বর্তমানে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছর কারাদণ্ডের পর থেকে দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৩৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ