• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মায়াবী সৌন্দর্য নিয়ে আকাশে উদিত হবে চাঁদ

Moonলাইফস্টাইল ডেস্ক: যাদের আগ্রহ আছে মহাশূন্য নিয়ে  কিংবা যারা শুধু চাঁদের মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান, তাদের জন্য এ শুক্রবারটি হতে যাচ্ছে মনে রাখার মতো একটি দিন। কেন? কারণ, এ শুক্রবারে ২০১৪ সালের দ্বিতীয় সুপারমুনকে আকাশে দেখা যাবে। এ মাসের ১ জানুয়ারি ২০১৪ সালের প্রথম সুপারমুন দেখা গিয়েছিল। ৩১ জানুয়ারি দেখা মিলবে দ্বিতীয় সুপারমুনের। এ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে দেখা পাওয়া যাবে এ সুপারমুনের। এ বছরে বাকি তিন সুপারমুনের দেখা মিলবে যথাক্রমে আগামী ১২ জুলাই, ১০ আগস্ট ও ৯ সেপ্টেম্বর। আর এদের মাঝে শুধু আগস্ট মাসেই চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে।

নাসা’র মতে পৃথিবীর সাথে চাঁদের দূরত্বের পার্থক্য অনুসারে এ ‘সুপারমুন’ কতটকু বড় দেখাবে সেটা নির্ভর করে। যেমন সুপারমুনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যে চাঁদকে দেখি, তার চেয়ে এই চাঁদ দেখতে হবে প্রায় ১৪ ভাগ বড় ও উজ্জ্বল্য হবে ৩০ ভাগ বেশি। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোল ‘সুপারমুন’ কথাটির প্রবর্তন করেন। তবে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সুপারমুন নয়, perigee-syzygy or perigee full/new moon নামেই এ চাঁদ পরিচিত। Perigee হচ্ছে সেই বিন্দু বা অবস্থান যেখানে চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছে অবস্থান করবে। আর syzygy হচ্ছে সেই পূর্ণচন্দ্র, যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই রেখায় অবস্থান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ