• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিনেমার শুটিংয়ে ক্রেন ভেঙে নিহত ৩

সিসি ডেস্ক।। তামিলনাড়ুতে কিংবদন্তি তারকা কমল হাসানের সিনেমা ‘ইন্ডিয়ান ২’ এর শুটিংয়ের সময় ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অদূরে ইভিপি ফিল্ম সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, শুটিংয়ের সেটে তারা ক্রেনে বক্সের মতো কিছুতে থেকে লাইটিংয়ের কাজ করছিলেন। আকস্মিক ক্রেনটি ভেঙে পড়লে এই মর্মান্তিক প্রাণহানি ঘটে।

১৯৯৬ সালের বহুল আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান’র সিক্যুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘ইন্ডিয়ান ২’। থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করছেন ‘নায়ক’, ‘শিবাজী দ্য ব্যস’, ‘২.০’ খ্যাত নির্মাতা শঙ্কর। তিনি নিজেও এ দুর্ঘটনায় আহত হয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় কমল হাসান পাশেই আরেকটি লোকেশনে ছিলেন। খবর পেয়ে তিনি দুর্ঘটনাস্থলে ছুটে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ