• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যান নিক্সন গ্রেফতার

নীলফামারী, ২৪ ফেব্রুয়ারী।। টাকা চাঁদাদাবীর মামলায় গ্রেফতার হয়েছেন নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন(৪৫)। রবিবার বিকেলে শহরের বাবুপাড়াস্থ’ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় তাকে।

এর আগে গেল ২০ ফেব্রুয়ারী শাখামাছা বাজারের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজে গিয়ে ৫ লাখ টাকা চাঁদাদাবী করে কাজ বন্ধ রাখার হুমকী দেন তিনি। এ সময় নির্মাণ শ্রমিক শরিফুল ইসলাম প্রতিবাদ করলে তাকে মারধোর করেন নাহিদুল ইসলাম নিক্সন। কাজে থাকা অন্যান্য শ্রমিকরা এগিয়ে আসলে নির্মাণ কাজে ব্যবহৃত ৫০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে সটকে পড়েন তিনি। এ নিয়ে নীলফামারী থানায় মামলা করেন শ্রমিক শরিফুল ইসলাম। (মামলা নং ২৭)।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন বলেন, মামলার প্রেক্ষিতে নিকসনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, দশ কোটি টাকা ব্যয়ে শাখামাছা বাজারের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ সম্পন্ন হচ্ছে নীলফামারী পৌরসভার উদ্যোগে। সেখানে গিয়ে শ্রমিকদের সাথে এ রকম আচরণ মোটেও কাম্য ছিলো না তারমত একজন ব্যক্তির কাছ থেকে। মিজানুর বলেন, চাঁদা দেয়া না হলে প্রাণনাশেরও হুমকী দেন নাহিদুল ইসলাম।

প্রসঙ্গত চতুর্থ উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এছাড়াও নীলফামারী সরকারী কলেজ ছাত্র সংসদ (নিকসু )-এ ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারী (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন নাহিদুল ইসলাম নিক্সন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ