• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযান

সিসি নিউজ, ২৪ ফেব্রুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ সোমবার দুপুরে শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে ভেজাল বিরোধী অভিযানকালে শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নোংরা, অপরিস্কার- অপরিচ্ছন এবং খোলামেলা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে নদী হোটেল মালিক মো. ফাইবুল ইসলামে ৬ হাজার, মা হোটেল মালিক মো. রফিকুল ইসলামের দুই হাজার এবং তাজনিম সুইটস্রে মালিক মো. আতিকের দুই হাজার টাকা জরিমান করা হয়।

এছাড়াও বিক্রি নিষিদ্ধ, মেয়াদার্ত্তীণ ও চিকিৎকের জন্য স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের ইমরান ফার্মেসীরমালিক মো. ইমরানের ৩ হাজার, ফারহান ফার্মেসী মালিক মো. ফারহানের ১০ হাজার এবং কুয়েটতিয়াল ফার্মেসীর মালিক মো. মাহমুদ আলী ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. জাহাঙ্গীর আলম। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের  সহকারি পরিচালক মো. বোরহান উদ্দিন,  দিনাজপুর কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক মমতাজ বেগম, র‌্যাব-১৩,নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের ডিএডি মো. একমামুল হক, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো.আলতাফ হোসন সরকারসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ