• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনায় ইরানের এক শহরেই ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র কোম শহরেই এই ৫০ জনের মৃত্যু হয়েছে। ইরনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

কোম শহরের সরকারি কর্মকর্তা আহমাদ আমিরিয়াবাদি ফারাহানি জানিয়েছেন, করোনার প্রভাব ঠেকাতে বেশ কয়েকটি প্রদেশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। এবং কোম শহরে ২৫০ নাগরিককে কোয়ারেনটাইন ব্যবস্থায় রাখা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি প্রতিবেশী দেশ। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনে করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান থেকে আসা এক নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

অন্যদিকে কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির ৩ নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ