আন্তর্জাতিক ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই সোমবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।