নীলফামারী প্রতিনিধি।। করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।
বৃহস্পতিবার বিকেলে বড় সংগলশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশের আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিডিপি)।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম ফারুক।
সিডিপি ব্যবস্থাপক জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংস্থার হেলথ অফিসার মরিয়ম ইয়াছমিন।
বক্তব্য দেন সংগলশী ইউনিয়নের স্বাস্থ্য কর্মকর্তা জুয়েল রানা, সংস্থার মেডিক্যাল অফিসার আবু তাহের সবুজ।
করোনা ভাইরাস থেকে সচেতন থাকতে শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকদের বিশেষ পরামর্শ দেয়া হয় এই সমাবেশ থেকে।