• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাবনায় ট্রাক-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২

পাবনা, ২৮ ফেব্রুয়ারী।। পাবনার মধুপুরে ট্রাক ও থ্রি হুইলার সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত আরো তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরেমধুপুরে ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন নিহতরা সকলেই ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে পাবনা ঢাকা মহাসড়কের আতাইকুলা মধুপুর নামক স্থানে সবুজ সিএনজি টেম্পু ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি পাবনা হাজির হাটে মাল কেনার জন্য যাচ্ছিল।

পাবনা মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে এসে একজনের মৃতদেহ আমরা পেয়েছি। আর আহত সকলকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে বলে জানান তিনি।

পাবনা সদর হাসপাতালেরর জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে আরো একজন নিহত হয়েছে। আহত তিনজনের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ