• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের থাবা

সিসি ডেস্ক, ১ মার্চ।। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাসে দেশটির ভেতরে এটিই প্রথম কোনো মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিস্কোসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে তারা করোনা কবলিত দেশগুলোতে বেড়াতে যাননি, দেশেই ছিলেন। তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে তারা চিন্তিত। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক মহিলাও করোনা আক্রান্ত। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। করোনা বিধ্বস্ত শহরগুলিতে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

গতবছরের ডিসেম্বরের শেষদিকে চীনে ভাইরাসটি প্রথম দেখা দেয়। বিশ্বের ৫৬টি দেশ ও অঞ্চলের ৮৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রায় ২৯৭৮ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশিরভাগ চীনের নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ