• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কার্গো ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

সিসি নিউজ, ৩ মার্চ।। নীলফামারীর সৈয়দপুরে সিমেন্টবাহী কার্গো ট্রাক থেকে ৩৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব ১৩। এ সময় ট্রাকের চালকসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ্দ করা হয়। এ ব‌্যাপারে সোমবার রাতে র‌্যাব সদস‌্য রবিউল আলম নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে।

মামলা সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চরকপাড়াস্থ আমজাদের মোড় সংলগ্ন ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের অফিসের সামনে থেকে সিমেন্টবাহী কার্গো ট্রাকটি আটক করে র‌্যাব-১৩। এ সময় ট্রাক (ঢাকা মেট্রো-উ ১১-৫৩০০) থেকে বস্তা ভর্তি ৩৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব সদস‌্যরা এ সময় ট্রাকের চালক, সহকারী চালকসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের পরিতোষ সরকারের পুত্র শংকর কুমার (২৮) ও  উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের আলম প্রামানিকের পুত্র শামীম হোসেন (৩৫) এবং হবিগঞ্জ জেলা সদরের লাখাই বৈরাত গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মিলন হোসেন (১৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ