• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কলেজছাত্রীকে ধর্ষনের অভিযোগে টিন ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ, ৩ মার্চ।। নীলফামারীর সৈয়দপুর থানায় কলেজছাত্রীকে ধর্ষনের অভিযোগে আজ মঙ্গলবার একটি মামলা হয়েছে। ছাত্রীটির বাবা স্কুল শিক্ষক আব্দুল মজিদ নিজে বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলার বাদী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা এবং পার্বতীপুর উপজেলার একটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। তার একমাত্র মেয়ে শহরের প্রতিষ্ঠিত একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী।

সৈয়দপুর থানার পুলিশ এ মামলার প্রধান আসামী ফাইয়াজ আহমেদকে (৩২) গ্রেফতার করেছে। ফাইয়াজ সৈয়দপুর শহরের একজন টিন ব্যবসায়ী। সে কাজীপাড়ার  টিন ব্যবসায়ী মৃত রেয়াজ উদ্দিনের পুত্র।

এ মামলার অপর আসামী শহরের বাঁশবাড়ির জাবেদ মুন্সী পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে ফাইয়াজের পরিবারের দাবি, এটি প্রেমঘটিত বিষয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিকটিমকে শারিরীক পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ