• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদাবাজীর অভিযোগে পুলিশের এএসআই গ্রেফতার

সিসি ডেস্ক।। দিনাজপুরের হাকিমপুরে (হিলি) চাঁদাবাজির অভিযোগে শাহাদৎ হোসেন (৩৫) নামের এক পুলিশের এএসআইকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার রাতে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদৎ হোসেন রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং ৪ এপিবিএন বগুড়ার এএসআই পদে কর্মরত আছেন।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত ১লা মার্চ বিকেলে হাকিমপুর থানার চকচকা গ্রামে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মুহাড়াপাড়া গ্রামের আরমান আলীকে আটক করে এবং তার নিকট চাঁদা দাবী করে। একপর্যায়ে তাকে মারপিট করে ও ভয়ভীতি দেখায়। পরে তাদের কথামতো রাজি হয়ে আরমানের স্ত্রী তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠায় ।

টাকা পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা আরমান আলীকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বিষয়টি নিয়ে সোমবার (২ মার্চ) হাকিমপুর থানায় আরমান আলীর স্ত্রী তারামন বিবি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশের একটি টিম গত সোমবার রাতে বগুড়ায় অভিযান চালিয়ে ওই বিকাশ নাম্বারের মালিককে আটক করে।

পরে তার দেওয়া তথ্যমতে শাহাদৎ হোসেন নামের পুলিশের এএসআই কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ