• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় মৃতের সংখ্যায় ইরানকে ছাড়াল ইতালি

সিসি ডেস্ক, ৪ মার্চ।। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। মঙ্গলবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘন্টা নতুন করে আরও ২৭ জন মারা গেছে। ফলে করোনায় মৃত্যুর সংখ্যায় ইরানকে ছাড়িয়ে গেলো ইতালি।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬ জন। যা মঙ্গলবারে বেড়ে দাঁড়িয়েছে ২৫০২ জনে।

করোনাভাইরাস মোকাবিলায় ইতালির লোম্বারদিয়া, ভেনেতো, পিওমন্তে ও ভেনেসিয়া অঞ্চলে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ইতালির ভেনিস উৎসবসহ ফুটবল লীগ, নাইট ক্লাব ও জাদুঘর বন্ধ রয়েছে। আক্রান্ত এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করতে নিষেধ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৭৭ জন।

এর আগে, সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ