জয়পুরহাট, ০৪ মার্চ।। জয়পুরহাটের পুরানাপৈল এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন আটটি ধারালো অস্ত্রসহ জাকারিয়া হোসেন রকি (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রসীকে আটক করেছে র্যাব সদস্যরা । মঙ্গলবার রাতে পুরানাপৈল এলাকার পরিতাক্ত কৃষি তথ্য সেবা ও পরামর্শ কেন্দ্র থেকে তাকে আটক করার দাবী করছে র্যাব।
আটককৃত জাকারিয়া হোসেন রকি পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান,আটককৃত জাকারিয়া হোসেন রকি জেলার তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রসী। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি নিজেকে কাদামাটি নামের একটি চরমপন্থি দলের সক্রিয় সদস্য বলেও জানিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে পুরানাপৈল এলাকার ওই পরিত্যাক্ত ভবনের ভিতরে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওই সব অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়।