• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক।। মালয়েশিয়ায় কাজ করার সময় মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো.শরীফুল (৪৩) ও জুলহাস রহমান (২৭)।

বৃহস্পতিবার তামেরলোহ জেলার মেনতাকাবে একটি নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা থেকে এ তথ্য জানা গেছে।

তামেরলোহ জেলার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইউসরি ওসমান এ বিষয়ে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তিন শ্রমিক পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর জন্য ছয় মিটার গভীর খাদে কাজ করছিলেন। ওই সময় দুটি এক্সকাভেটর মাটি তুলে খাদের কিনারায় জমা করছিল। হঠাৎ মাটির বিশাল স্তুপ খাদের মধ্যে পড়ে দুর্ঘটনা ঘটে। এরপর খাদের ভেতর থেকে এক জন উদ্ধার হলেও অপর দুজনকে জীবিত উদ্ধার করা যায়নি।

পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ