জয়পুরহাট প্রতিনিধি।। শিশুরাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন তাদের মানষিক বিকাশ। এ উপলক্ষে বৃহষ্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে (টাউন হলে) অনুষ্ঠিত হয় আলোচনাসভা, সাংস্কৃতিক পরিবেশনা, পিঠা ও ফুল মেলাসহ ব্যাতিক্রমী নানা আয়োজন। অনুষ্ঠিানটির আয়োজন করে স্থানীয় শিশু শিক্ষা মুলক প্রতিষ্ঠান শিশু বিকাশ কেন্দ্র।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান, সহকারি জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, শিশু বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান মশিউর রহমান, অধ্যক্ষ খায়রুল আলম, মুক্তিযোদ্ধা আজাদ হোসেন, উপদেষ্টা ও সমাজকর্মী রুমানা মোস্তাক প্রমূখ।
শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে এক দল শিশু হাতে প্লেকার্ড ও ফেষ্টুন নিয়ে মঞ্চে প্রবেশ করে। বইয়ের বোঝামুক্ত শিক্ষা, আনন্দের সাথে শিক্ষা, খেলার মাঠ, শিশু শ্রম বন্ধ, বিশ^ ব্যাপী য়ুদ্ধ নয় শান্তি, ফেসবুক ম্ক্তু বাবা-মাসহ নানা দাবী করে তার দ্রুত বাস্তবায়ন চায় ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শিশুদের বিনোদন ও আপ্যায়ন করতে শত প্রকারের দেশীয় পিঠা, নানা রং ও সুগন্ধী ফুলের মেলা বসে অনুষ্ঠানকে ঘিরে।