• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আশা’র ‘শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা’

নীলফামারী প্রতিনিধি।। আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী কর্মসুচীর আওতায় ‘শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী(৯মার্চ) দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিএলএমআই) মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
আশা প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার আনছারুল করিম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম বক্তব্য দেন।
আয়োজক সংস্থার ঠাকুরগাঁও জেলার শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ কর্মশালায় উপস্থাপনা এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন নীলফামারীর জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
সংস্থার সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ২০১৪সাল থেকে নীলফামারী জেলায় ২৩টি শাখার মাধ্যমে ৩৪৫টি কেন্দ্রে শিক্ষা কর্মসুচি পরিচালনা করা হচ্ছে। এসব কেন্দ্রে শিক্ষা গ্রহণ করছেন ৯৬৬০জন।
এছাড়াও ডিভিশনাল ম্যানেজার(দিনাজপুর) হাফিজুর রহমান আকন্দ ও এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জালাল উদ্দিন বক্তব্য দেন এতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ