• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনাভাইরাসের ৪টি ওষুধ তৈরি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ৯ মার্চ।। ইরানের করোনাভাইরাস বিষয়ক বৈজ্ঞানিক কমিটির সদস্য মোস্তফা কনেয়ি বলেছেন, ইরানের কয়েকটি ওষুধ কোম্পানি এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় চারটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। তবে, এসব ওষুধ এখনো ক্লিনিক্যাল টেস্ট পর্যায়ে রয়েছে। গত ৫ই মার্চ থেকে ওষুধগুলোর ক্লিনিক্যাল টেস্ট শুরু হয়েছে। এই পর্বটি সম্পন্ন হতে আরও দুই সপ্তাহ লাগবে।

তিনি আরও জানিয়েছেন, চারটি ওষুধের মধ্যে দুটি ভেষজ ওষুধ রয়েছে যা করোনা রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আরও দু’টি ওষুধ তৈরি করা হয়েছে যেগুলো মানুষের নাক এবং গলাকে করোনাভাইরাস মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

তবে, এসব ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করা হবে কি না তা নিশ্চিত হওয়া যাবে ক্লিনিক্যাল টেস্ট পর্ব শেষ হওয়ার পর।ক্লিনিক্যাল টেস্টের ফলাফল ইতিবাচক হলে এসব ওষুধ ব্যাপকভাবে তৈরি শুরু করবে ইরানের ওষুধ কোম্পানিগুলো।

এর আগে, ইরান করোনাভাইরাস শনাক্তকরণের টেস্ট কিট তৈরি করতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ