• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ধামরাইয়ে গাছচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত

সাভার, ৯ মার্চ ।। ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে ইজিবাইকের উপর কাটা গাছ পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাই উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়েশা (৬০)।

পুুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তারা। কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর পৌঁছালে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ ইজিবাইকটির উপরে পড়ে। এতে সাত জন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ‘ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে গাছ কাটার কাজ চলছিল। দুর্ঘটনাবশত একটি গাছ ইজিবাইকের উপর পড়ে। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ