• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুজিব বর্ষ উপলক্ষে নীলফামারীতে ‘তথ্য আপা’ কার্যক্রমের উঠান বৈঠক

নীলফামারী প্রতিনিধি। মুজিব বর্ষ উপলক্ষে নীলফামারীতে ‘তথ্য আপা’ কার্যক্রমের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বৈঠকের আয়োজন করে নীলফামারী তথ্যকেন্দ্র। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী।
বৈঠক সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা বেগম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, তৃণমুলে নারীদের অগ্রগতি এবং উন্নয়নের জন্য সরকারের ‘তথ্য আপা’ কার্যক্রম বিশেষ গুরুত্বপুর্ণ। বিশেষ করে সরকারী সেবা কার্যক্রমগুলোর সুবিধা পাচ্ছেন কি না বা গ্রহণ করতে কোন অসুবিধা হচ্ছে কি না সেটি সহজ করে দিতে তথ্য আপা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন।
এছাড়া তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করতে এই কার্যক্রম বিশেষ অবদান রাখছে।
প্রসঙ্গত ২০১৯সালের জানুয়ারী থেকে নীলফামারীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থা ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প’ তথ্য আপা বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ