নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর কিশোরগঞ্জে দু’দিনের ব্যাপী ‘দক্ষতা উন্নয়নে আধুনিক পদ্ধতিতে বাঁশচাষ, বাঁশের উৎপাদণ, সংরক্ষণ এবং বাঁশের ব্যবহার বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে বাঁশচাষীদের।
উপজেলার সদর ইউনিয়নের মুশাবটতলায় এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (ব্রীফ)।
এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ফরেস্টার আব্দুস সালাম তুহিন, ব্রীফ নির্বাহী পরিচালক শাহ আহসান হাবিব।
সার্ক ডেভেলপমেন্ট ফান্ড(এসডিএফ) এর আর্থিক সহযোগীতায় সদর উপজেলা, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জে পর্যন্ত ৩২৯জন বাঁশচাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ব্রীফ নির্বাহী পরিচালক শাহ আহসান হাবিব বলেন, প্রতি ব্যাচে ২০জন করে অংশ নিয়ে থাকেন এই প্রশিক্ষণে।