• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে মাটি চাপায় দুই ট্রাক্টর শ্রমিক নিহত

জয়পুরহাট প্রতিনিধি, ১১ মার্চ ।। জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা এলাকার মল্লিকপুর আদর্শ উচ্চাবিদ্যালয় মাঠে মাটি চাপা পরে ২ জন ট্রাক্টর শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরো ২ জন শ্রমিক। বুধবার দুপুরে মল্লিকপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ থেকে স্তুপ করা মাটি সরাতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনেরর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও পাশর্^বর্তী নওগাঁর ধাম্ইুরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিয়ার হোসেন (৩৫)। আর আহত শ্রমিকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের মন্সুর হোসেনের ছেলে বাবু হোসেন (২৫) ও ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, মল্লিকপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মানের জন্য মাটি খনন করে সেগুলি বিদ্যালয় মাঠেই স্তুপ করে রাখা হয়েছিল। সেখান থেকে মাটিগুলি মেছি-ট্রাক্টর যোগে বিদ্যালয় দপ্তরী রাশেল হোসেনের পুকুর ভরাট করার উদ্দেশ্যেনিয়ে যাওয়া হচ্ছিল। এরই এক পর্যায়ে মেছি-ট্রাক্টরটির কর্মরত ওই ৪ জন শ্রমিক স্তুপ থেকে মাটিগুলো ট্রাক্টরটিতে তোলার সময় স্তুপের উপর খেকে মাটি ধ্বসে চাপা পরেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিতদের উদ্ধারের পর ২ শ্রমিকের মৃত নিশ্চিত করেন এবং আহত অপর ২ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ