• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতে কোয়ারেন্টাইনে থাকা উহান ফেরত ২৩ বাংলাদেশি আসছে শনিবার

সিসি ডেস্ক, ১৩ মার্চ।। ভারতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর শনিবার (১৪ মার্চ) দেশে ফিরছেন চীনের উহান ফেরত ২৩ বাংলাদেশি নাগরিক। তাদের কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। মূলত এরপরই দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিল্লিতে এসব বাংলাদেশি নাগরিকের প্রয়োজনীয় মেডিকেল চেকআপ হয়। এই ২৩ জন বাংলাদেশির মধ্যে বেশিরভাগই ছাত্র-ছাত্রী। তাদের সঙ্গে শিশুও রয়েছে।

চীনে করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার পর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট চলতি বছরের ১ ফেব্রুয়ারি উহান থেকে ৭৬ ভারতীয় নাগরিকের সঙ্গে ৩৬ বিদেশিসহ মোট ১১২ জনকে দিল্লিতে নিয়ে আসে। তাদের সঙ্গেই ভারতে আসেন এই ২৩ বাংলাদেশি।

ভারতে কোয়ারেন্টাইনে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘ভারতীয় বিমানবাহিনী এবং ভারত সরকার যে অভূতপূর্ব কাজ করেছে সে জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’

দলের পক্ষ থেকে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আটকে থাকায় সবার জন্যই বেদনাদায়ক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী চীনের প্রশংসা করে বলেন, ‘আমাদের সুরক্ষিত রাখতে এবং আমাদের স্বাস্থ্যের অবস্থা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা নিঃস্বার্থ ছিল। নিজেদের নাগরিকদের মতো বিদেশি নাগরিকদের সঙ্গেও তারা দায়িত্বশীল ও সংবেদনশীলতার সঙ্গে নিয়ন্ত্রণ করেছে। আমরা সব সময় আপনাদের এই সহায়তা মনে রাখব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ