• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন স্থগিত

ঢাকা, ১৩ মার্চ।। একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। দেশে ৩ করোনা রোগী শনাক্তের কারণে এই আয়োজন স্থগিত করার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাইদুর রহমানের সই করা আদেশে বলা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে একযোগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, সারাদেশে ও বিদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি আয়োজনের সময়সূচি পুনর্বিন্যাস করে পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ