• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা ভাইরাস সচেতনতায় সৈয়দপুরে পৌরসভা

সিসি নিউজ, ১৪ মার্চ ।। করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানসমুহে বিলবোর্ড ও প্যানা সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। ১৪ মার্চ শনিবার ওয়াটার এইডের সহযোগিতায় সৈয়দপুর পৌরসভা ও বেসরকারী উন্নয়ন সংস্থা সমাজ কল্যান সংস্থা (এসকেএস) ফাউন্ডেশনের উদ্যোগে এসব স্থাপন করা হয়।
শহরের ২ নং রেলঘুমটি সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে ও সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে বিশালাকৃতির দু’টি বিলবোর্ড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ১৭ টি স্থানে প্যানা সাইনবোর্ড লাগানো হয়েছে। এতে করোনা ভাইরাস থেকে প্রতিরক্ষার জন্য বিভিন্ন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক নিয়মাবালীসহ আক্রান্ত হলে প্রয়োজনীয় স্বাস্থ্য বাতায়ন ও হটলাইনে যোগাযোগের মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে এসকেএস ফাউন্ডেশনের সমম্বয়কারী মোঃ নজরুল ইসলাম তপাদার বলেন, চলমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে করোনা ভাইরাস। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য বিলবোর্ড ও প্যানা সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি এসকেএসের কর্মীর মাঠ পর্যায়ে জনগণের মাঝে এ নিয়ে কাজ করছে।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া জীবনঘাতি স্বাস্থ্য সমস্যার নাম করোনা ভাইরাস। এ থেকে পরিত্রানের জন্য প্রতিরোধমূলক নানা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এর মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অন্যতম। তাই এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে এসকেএস ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় সৈয়দপুর পৌরসভা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজ বিল বোর্ড ও সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। পৌরবাসীর প্রতি তিনি প্রতিরোধমূলক কার্যক্রমগুলো পরিপালনের আহ্বান জানান এবং করোনার আক্রমন থেকে নিজেকে রক্ষার পাশাপাশি নিজ বাড়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে অন্যকেও সচেতন করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। করোনা আক্রান্ত কোন রোগীর খবর পাওয়া মাত্রই যেন তা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করা হয় সেজন্য সতর্ক থাকতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ