• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট, ১৪ মার্চ ।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের স’মিল সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বেলা ১২টার দিকে ঐ পুকুরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুর ২ টার দিকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কররে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি প্রায় ১০/১২ দিন আগের হতে পারে। বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ