• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫, আহত ১৫

বাগেরহাট, ১৪ মার্চ।। জেলার ফকিরহাটে বাস-ট্রাক সংর্ঘষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১৫ জন।  শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বা আহতদের পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। শ‌নিবার (১৪ মার্চ) বিকাল ৪টার দি‌কে খুলনা-মাওয়া মহাসড়‌কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা সবাই বাসযাত্রী। তাদের মধ্যে রা‌ফিজা নামে চার মাস বয়সী একটি শিশুও রয়েছে। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খ‌ুলনার উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটির সাথে খুলনা থে‌কে মাদারীপুরগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ