কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাহারোল উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামানের সভাপতিত্বে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল পুরস্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু মনোরঞ্জন রায়, বাবু প্রফুল্ল কুমার, রামচন্দ্রপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, কাহারোল রিপোর্টাস ইউনিটের সভাপতি সুকুমার রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
ভ্রাম্যমান আদালতে জরিমানা
কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল উপজেলার সদরে কাহারোল বাজারে বিভিন্ন দোকানে ট্রেড লাইসেন্স এর উপরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রেড লাইসেন্স না থাকার কারণে ১০টি দোকানের মালিককে ৫শ টাকা হারে জরিমানা প্রদান করেন।