• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইংল্যান্ড বাদে সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ মার্চ ।। ইউরোপসহ যেসব দেশে করোনা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে সেসব দেশের জন্য ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ইংল্যান্ডের ফ্লাইট বহাল থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। রবিবার মধ্যরাত থেকে ফ্লাইট বন্ধের বিষয়টি কার্যকর হবে।

তিনি আরো জানিয়েছেন, বিদেশ ফেরতদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

এছাড়া আগামী দুই সপ্তাহ করোনা আক্রান্ত সকল দেশ থেকে অন অ্যারাইভাল ভিসাও বন্ধ রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

এদিকে, ইতালি ফেরত ১৪২ জনকে আশকোনার হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনার কোনো উপসর্গ না পাওয়ায় ১৪২ জনকেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া ৫৯ জনকে গাজীপুরে নেয়া হবে। তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এর আগে পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালির রোম থেকে ফেরা ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য।

পরে তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু কারো শরীরে করোনার লক্ষ্যণ ধরা না পড়ায় তাদর নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় আইইডিসিআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ