• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে কোয়ারেন্টাইনে ২৩১৪, আইসোলেশনে ১০

ঢাকা, ১৫ মার্চ।। দেশের বিভিন্ন জেলায় মোট ২ হাজার ৩১৪ জন কোয়ারেন্টাইনে এবং ১০ জন আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

রবিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে করোন ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সেব্রিনা জানান, ইতালি ফেরত ১৪২ জনের সবাই প্রশাসনের সহায়তায় বাড়ি ফিরেছেন। অন্য যেসব ফ্লাইটে ইতালি প্রবাসীরা ফিরেছেন তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে পূর্বে জানানো পাঁচজনের শরীরেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরো জানান, হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে আপোস করা হবে না। কেউ হোম কোয়ারেন্টাইন না মানলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

গতকাল যে দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল তারা সুস্থ রয়েছেন বলেও জানান সেব্রিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ