নীলফামারী, ১৫ মার্চ।। মুজিব বর্ষ উপলক্ষে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল। আজ রোববার দুপুর ১২ টায় এর নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুহজ্জামান নুর এমপি।
এরপর উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসাদুজ্জামান নুর এমপি ছাড়াও সেখানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
সাড়ে ছয় লাখ টাকা ব্যায়ে ম্যুরাল নির্মাণ কাজ বাস্তবায়ন করছে সদর উপজেলা প্রকৌশল বিভাগ।