সিসি নিউজ, ১৭ মার্চ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে সৈয়দপুর প্লাজার ৩য় তলায় অবস্থিত চাইনিজ রেস্টুরেন্ট “রেডচিলি” খাবারে বিশেষ ছাড় দিয়েছে।
রেস্টুরেন্টের মালিক মমিনুল ইসলাম মিঠু জানান, মহানায়কের জন্মদিনে আমার প্রতিষ্ঠানের প্রতিটি খাবারের মূল্যে ২০ শতাংশ ডিসকাউন্ট দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জন্মশতবর্ষের এ দিনটি আমার জীবনে আর পাবো না, তাই স্মরণে রাখার জন্য এ উদ্যোগ নিয়েছি।
এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে গ্রাহকদের ফুল দিয়ে জানানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের শুভেচ্ছা।