• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা

banglaঢাকা: চলতি বছরের বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১ জন পাচ্ছেন এই পুরস্কার ।
তাঁরা হলেন—কবিতায় হেলাল হাফিজ, কথা সাহিত্যে পুরবী বসু, প্রবন্ধে মফিদুল হক, গবেষণায় যুগ্মভাবে জামিল চোধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদ সাহিত্যে কায়সার হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুণ হাবীব, ভ্রমণ কাহিনী মাহফুজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ সাহিত্যে অধ্যাপক শহীদুল ইসলাম এবং শিশু সাহিত্যে যুগ্মভাবে কাইজার চৌধুরী ও আসলাম সানি।
বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় অন্যান্যের মধ্যে একাডেমির পরিচালক ড. শাহিদা খাতুন, সচিব আলতাফ হোসেন, উপ পরিচালক মুর্শিদউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
এ বছর ১০টি ক্যাগাগরিতে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার কথা থাকলেও ৯টি ক্যাটাগরিতে তা ঘোষণা কর হয়েছে। আগের দুই বছরের মতো এবারও নাটকে কেউ এ পুরস্কার পাননি।
এ বছর পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকার চেক, সনদপত্র ও উপহার সামগ্রী। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। – See more


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ