• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

বিরামপুর (দিনাজপুর), ১৭ মার্চ ।। দিনাজপুরের বিরামপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্তরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জন্ম শত বার্ষিকীর কর্মসূচি সূচনা করেন ।
এছাড়াও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন,বিরামপুর উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিরামপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পরে বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন সংসদ সদস্য শিবলী সাদিক এমপি এবং বিরামপুর ঢাকা মোড়ে অবস্থিত দারুস সুন্নাহ সেরাতুল কোরআন হাফেজিয়া কওমী মাদ্রাসায় যান ও সেখানে শিবলী সাদিক এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে নিজ হাতে মাদ্রাসার ছাত্রদের মিস্টি খাওয়ান। শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, বিরামপুর সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার,ওসি মোঃ মনিরুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ