• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর রাতের আকাশে ১০০ আতশবাজি

সিসি নিউজ, ১৮ মার্চ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে মঙ্গলবার রাতে নীলফামারীতে ১০০ আতশবাজি ফোটানো হয়। রঙ্গীন আলোয় আলোকিত হয় আকাশ। এছাড়া রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কাটা হয় কেক।

জেলা প্রশাসন আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন, নীলফামারী পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, খন্দকার নাহিদ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সদর উপজেলা আওয়ামী লীগ রাতে শহরের বড় মাঠে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করে। ১০০ আতশবাজির আয়োজন ছিল সেখানে। এর আগে বিকেল ৫টার দিকে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ