• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রয়োজনে কিছু এলাকা শাটডাউন করা হবে: কাদের

ঢাকা, ১৮ মার্চ ।। করোনাভাইরাসের কারণে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, করোনাভাইরাসের কারণে দেশ শাটডাউনের চিন্তা সরকারের নেই। প্রয়োজনে কিছু এলাকা শাটডাউন করা হবে বলে মন্তব্য প্রদান করেছেন।

বুধবার সকালে সচিবালয় সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসেবে গতকালও (মুজিববর্ষ) প্রমাণ করেছি, ভয়ঙ্কর করোনার যে শক্তি তার চেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। তার চেয়েও বেশি শক্তিশালী সম্মিলিতভাবে চেষ্টা, এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।

রাজনৈতিক সভা-সমাবেশ করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত সভা সমাবেশ করব না। সেজন্য মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করেছি। টুঙ্গিপাড়ায় মানুষের ঢল নামার কথা, সেখানে মানুষের উপস্থিতি সীমিত করেছি। বিশ্বব্যাপী করোনার যে আতঙ্ক তা সতর্কতার সঙ্গে মোকাবিলা করব। করোনা আমাদের সকলের অভিন্ন শত্রু। রাজনৈতিক যে চিন্তা চেতনা সব কিছুর ঊর্ধ্বে এখন লক্ষ্য করোনা মোকাবিলা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ