সিসি নিউজ, ১৮ মার্চ।। সরকারী নির্দেশ অমান্য করায় নীলফামারীর সৈয়দপুরের দুটি কোচিং সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার এ আদেশ প্রদান করেন।
কোচিং সেন্টার দুটি হলো শহরের দারুল উলুম মাদ্রাসা মোড়ের জনৈক মশিউর রহমানের ৫ হাজার এবং অপরটি সৈয়দপুর সরকারী কলেজের মূল ফটক সংলগ্ন কোচিং সেন্টারের পরিচালকের ১ হাজার টাকা জরিমানা করা হয়।