সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সামসাদ ওরফে সাদ্দাম (২৬) নামের এক মাদকসেবির ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ওই রায় প্রদান করেন।
থানা সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থান সংলগ্ন রেললাইনের ধারে দুপুরে কতিপয় বখাটে গাঁজা সেবন করার সময় থানার এসআই নজরুল ইসলাম হাতেনাতে সাদ্দামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই মাদকসেবিকে হাজির করলে বিচারক ওই রায় প্রদান করে। মাদকাসক্ত সাদ্দাম গোলাহাট এলাকার মৃত নাসিম হোসেনের পুত্র।