
সিসি নিউজ: লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লওয়ারের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। শহরের কয়ানিজপাড়াস্থ সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে বিকেলে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন এম.এ.রশিদ শাহ সম্রাট এমজেএফ।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর প্রথম ভাইস্ জেলা গভর্নর লায়ন জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ লায়ন এ.এফ.এস. রইচ আহম্মেদ এবং দ্বিতীয় জেলা লায়ন স্বদেশ রঞ্জন সাহা। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সভাপতি লায়ন সাংবাদিক আমিনুল হক।
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর কেবিনেট সেক্রেটারী লায়ন মো.নুরুল আলম এবং কেবিনেট ট্রেজার লায়ন মো.সোলেমান এবং কনভেনশন চেয়ারপার্সন ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন মো.খায়রুল বাসার পিএমজেএফ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে আনুগাত্যে শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সেক্রেটারী লায়ন মো. রেজাউল হক।
পরে প্রধান অতিথি জেলা গভর্ণর লায়ন এম. এ. রশিদ শাহ সম্রাট এমজেএফ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নবনির্বাচিত কমিটির কর্মকর্তা শপথ বাক্য পাঠ করান।
অভিষেক অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনির দায়িত্ব পালন করেন লায়ন মো. ফারুক আহমেদ ও বিলকিছ বাণু। এর আগে প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নতুন সদস্য শেখ জাবেদ আলীকে শপথবাক্য পাঠ করান।
এর আগে আভিষেক অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। লায়ন ক্লাব অব সানফ্লাওয়ারের সেক্রেটারী লায়ন মো. রেজাউল হক কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।