• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে করোনা আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতি

সিসি ডেস্ক, ১৯ মার্চ ।। সেনাবাহিনীর তত্ত্বাবধানে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের জরুরি ব্রিফিং এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, করোনা আক্রান্ত সন্দেহে সারাদেশে ৫ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে ২ হাজার মানুষের চিকিৎসার ব‌্যবস্থা আছে। প্রয়োজন হলে বিশ্ব ইজতেমা মাঠে বড় পরিসরে চিকিৎসা ব‌্যবস্থা করা হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে কোনো রকম পর্যটন চলবে না। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শিথিল করা হোক। এমনকি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করা হোক। বাস, লঞ্চ ও ট্রেনেও যেন কম যাত্রী যেন যাওয়া আসা করে। যাদের জ্বর তারা কোথাও যাওয়া আসা করবেন না। এ সংকট মোকাবিলায় সকল মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।

‘বিদেশ থেকে এসে অনেকে সঙ্গরোধ না করে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মিথ্যা কথা বলছেন। স্বীকার করছেন না তারা বিদেশ থেকে এসেছেন। এর মাধ্যমে তারা নিজের ও অন্যান্যদের ক্ষতি করছেন।’

জাহিদ মালেক বলেন, বিদেশে যারা আছেন তারা দয়া করে আসবেন না। আপনার আপনজনদের ক্ষতি করবেন না। আমরা ২ মাস ধরে চেষ্টা করছি। এজন্য অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক ভাল আছে।

তিনি বলেন, সব দেশ আমাদের সাহায্য করছে। টেস্টিং কিট দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন দেয়ালে সতর্কীকরণ লেখা ঝুলিয়ে দিতে সেটি দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ‌্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। যেসব অঞ্চলে করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হবে, সেসব অঞ্চল প্রয়োজনে লকডাউন (অবরুদ্ধ) করা হবে। সম্ভাব্য এসব এলাকার মধ্যে রয়েছে মাদারীপুর, শিবচর, ফরিদপুর। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৭ জনের মধ্যে একটি বড় অংশ এই অঞ্চলের বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ