• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বন্ধ হতে পারে বাস, ট্রেন ও নৌ চলাচল!

সিসি ডেস্ক, ২০ মার্চ ।। প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে ইতোমধ্যে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়েছে। এই পরিস্থিতি খারাপের দিকে গেলে সারাদেশে বাস, ট্রেন ও নৌ চলাচল বন্ধ করে দেবে সরকার বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি ট্রেন ও স্টেশনে সতর্কতা ব্যবস্থা নিয়েছি। এই মুহূর্তে কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ বড় বড় রেল স্টেশনে যাত্রী প্রবেশ করার আগে হ্যান্ড মেশিনে যাত্রীর শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, তারপর ট্রেনে উঠতে বলা হচ্ছে। এসব স্টেশনগুলোতে চিকিৎসকসহ রেলওয়ে স্টাফরা সহযোগিতা করছেন।

ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে পর্যাপ্ত জীবাণুনাশক ওষুধ নেই জানিয়ে মন্ত্রী দাবি করেন, ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে যাত্রী ওঠার আগে আসন ও হাতলগুলো পরিষ্কার করা হচ্ছে। ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে।

সচেতনতা সৃষ্টিতে স্টেশনে স্টেশনে মাইকিং করা হচ্ছে। ট্রেনে যাতায়াত করার আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করার আহ্বানও করেন মন্ত্রী।

সুজন বলেন, করোনাভাইরাস সংক্রমণ যদি খুবই খারাপ অবস্থায় যায়, তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে।

প্রসঙ্গত, করোনায় এখন পর্যন্ত বিশ্বেজুড়ে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। ভাইরাসটি ইতোমধ্যে ১৮০টি দেশ বা অঞ্চল ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও একজনের মৃত্যু ও ১৭ জন আক্রান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ