• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন স্থগিত

ঢাকা, ২০ মার্চ ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

তারিক মাহমুদ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২২ মার্চ বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। অধিবেশনের আগে ওই দিন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদ সদস‌্যদের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। আপাতত এটা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ বিশেষ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৩ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ