• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং

সিসি নিউজ, ২১ মার্চ ।। ‘শহর আমার, দেশ আমার, সচেতনতা সৃষ্টির দায়িত্বও আমাদের’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলাজুড়ে সচেতনতামূলক মাইকিং করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২০ মার্চ) সৈয়দপুর উপজেলাবাসীকে আগাম সতর্কতা অবলম্বন সহ করোনা ভাইরাস নিয়ে কোন গুজব বা আতংকিত না হয়ে আগাম সচেতনতা ও সরকারের নেওয়া করণীয় অনুসরণ করতে বলা হয়। এবং করোনা প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারীর নেতৃত্বে আজিম, শাহবাজ, রাজা, সামিউল, সাকিব, সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ওই সচেতনতা মূলক কার্যক্রমে অংশ নেয়।
বিদেশ ফেরৎদের ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকা, শিক্ষার্থীদের বাসায় অবস্থান, প্রতিনিয়ত সাবান স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাত মেলানো, কোলাকোলি প্রহার ও মানুষের সমাগম, সভা, সমাবেশ থেকে বিরতসহ সরকারি নির্দেশনা অনুসরণ করতে উপজেলার শহর ও গ্রামে দিনব্যাপি ওই সচেতনতামূলক মাইকিং করে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর সদস্যরা।
সংগঠনের সভাপতি আজিম খান জানান, সৈয়দপুর বিমানবন্দরে বিদেশীদের আনাগোনা ও সৈয়দপু ঘনবস্তি ও জনবহুল উপজেলা হওয়ায় করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এ নিয়ে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তাই অস্থিরতা ও আতংক দুর করতেই আগাম সতর্কতা সচেতনতা সৃষ্টি করে জনসাধারণকে নিরাপদে রাখতে সহায়তা করবে এই উপলব্ধি সৃষ্টির জন্যই আমাদের এই মাইকিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ