• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহী, ২১ মার্চ ॥ রাজশাহীর গোদাগাড়ীতে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে শাহাবদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের বাদরুল ইসলামের ছেলে হৃদয় (২৩), রাজশাহী মহানগরের কাশিয়াডাঙা গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৬) ও গোদাগীর লালবাগ গ্রামের মাহাবুবের ছেলে মোহাম্মদ আলী (২৬)। আহতরা হলেন, পৌর এলাকার জোৎগোসাইদাস গ্রামের বাশিরের ছেলে আপেল (২৭)। আরেক জনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিন জন গোদাগাড়ীর দিকে ও আরেকটি মোটরসাইকেলে দুজন রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল দু’টি উপজেলার শাহাবদিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এসে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনই আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানা পুলিশ গিয়ে উদ্ধার কাজে তাদের সঙ্গে যোগ দেয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী হাসাপতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কিছুক্ষণ পরে তিনজনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ