• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ছেলের কুড়ালের কোপে মায়ের মৃত্যু

কুড়িগ্রাম, ২১ মার্চ ।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের কুড়ালের কোপে মা মিনি আক্তারের (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকাবাসী মানসিক ভারসাম্যহীন মন্তাজুলকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এলাকাবাসী জানায়, জুম্মার নামাজের সময় মিনি আক্তার তার নিজের ঘরে নামাজ পড়তে বসেন। এসময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল ঘরে থাকা কুড়াল দিয়ে মায়ের গলায় কোপ মারে। এতে মা মিনি আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানায়, মাকে হত্যাকারী মন্তাজুল কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেক ডাক্তারী চিকিৎসার পর বর্তমানে তাকে বাড়িতে বেঁধে রেখে কবিরাজী চিকিৎসা করছিল তার পরিবারের সদস্যরা। ঘটনার সময় তার হাত-পায়ের বাঁধন খোলা ছিল।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলে মন্তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি মন্তাজুল মানসিক রোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ