• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভৈরবে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু

সিসি ডেস্ক, ২৩ মার্চ ।। ভৈরবে ইতালি ফেরত আব্দুল খালেক (৬০) নামে এক প্রবাসী মারা গেছেন। রোববার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাকে চিকিৎসা দেয়া দুটি হাসপাতাল ও ওই ব্যক্তির বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

জানা গেছে, আব্দুল খালেকের বাড়ি শহরের জগন্নাথপুর এলাকায়। রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি শ্বাসকষ্ট নিয়ে শহরের আবেদীন হাসপাতালে গেলে চিকিৎসক তাকে আইসোলেশন সেন্টারে যেতে বলেন। কিন্তু তার স্বজনরা তাকে সেখানে না নিয়ে একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান।

আব্দুল খালেক (৬০) গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, মৃত ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটা জানতে ঢাকা থেকে আইইডিসিআর’র প্রতিনিধিরা ভৈরবে এসেছেন। তারা নমুনা সংগ্রহের কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ